কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ায় সাংবাদিক জসিম আজাদ অপহৃত, উদ্ধার করেছে র‍্যাব

উখিয়ায় কর্মরত দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জসিম আজাদকে অপহরের পর মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব ১৫ এর সদস্যরা।


গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে র‍্যাব ১৫ এর সরকারি পুলিশ সুপার হাফিজের নেতৃত্বে একটি চৌকস টিম উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল এলাকার ধান ক্ষেত থেকে তাকে উদ্ধার করে।

এর আগে রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের উপজেলা হাসপাতাল গেইট সংলগ্ন এলাকা থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।

অপহরণের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক শফিক আজাদ জানান উখিয়া সদরে অবস্থিত অনলাইন প্রেস ক্লাবে সহকর্মীর জন্মদিনে কেক কাটা উৎসবে অংশগ্রহণ করেন জসিম আজাদ । অনুষ্ঠান শেষে মোটর সাইকেল যোগে কোট বাজার ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা ।



এদিকে অপহরণের বিষয়টি জানাজানি হলে উখিয়া থানা পুলিশ ও র‍্যাব ১৫ সদস্যরা সাংবাদিক জসিম আজাদ কে উদ্ধারে অভিযান শুরু করে।

র‍্যাব ১৫ সহকারী পুলিশ সুপার হাফিজ জানান উদ্ধার অভিযান শুরু করলে দুর্বৃত্তরা সাংবাদিক জসিম আজাদকে ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়। তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল এমন দাবি সহকর্মীদের। তার শরীরে মারাত্মক জখম রয়েছে। সহকর্মীরা জানান উদ্ধারের সময় সেলিম নামের এক সন্ত্রাসীকে তিনি চিনতে পেরেছে বলে জানান।

মুমূর্ষ অবস্থায় উদ্ধার উখিয়া অন লাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদ কে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag
আরও খবর