কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়া – টেকনাফ আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল

আগামী ৭ জানুযারী ২০২৪ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৯৭ (উখিয়া-টেকনাফ) থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।



বৃহস্পতিবার, (৩০ শে নভেম্বর) দুপুরে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরানের নিকট তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এর পর উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, উখিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুনেচ্ছা বেবী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আমিনুল হক আমিন এবং কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক তসলিমা আকতার’কে সাথে নিয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং ইমরান হোসাইন সজিব এর কাছে তাঁর মনোনয়নপত্রের ছায়া কপি দাখিল করেন।

এদিকে জেলা রির্টারিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরানের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার, তৃনমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্য জোটের ওসমান গনি চৌধুরী, এনপিপির ফরিদ আলম, স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ বাহাদুর, মোহাম্মদ ইসহাক ও নুরুল বশরসহ ৮ জন।


Tag
আরও খবর