কক্সবাজার সদর উপজেলায় ১০ কেজি গাঁজাসহ জান্নাত আরা নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত জান্নাত আরা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের মো. সিদ্দিকের স্ত্রী।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
এর আগে, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকা থেকে জান্নাত আরাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ১০ কেজি গাঁজাসহ জান্নাত আরা নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃত রোহিঙ্গা নারীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
৪ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
৩৫ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪৮ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে
৫৮ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭১ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে
৭৬ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
৭৯ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৯৫ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে