কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসা সদস্য সৈয়দ হোসেনকে আটক করেছে এপিবিএন।
সোমবার (১৫ জানুয়ারি) ভোরে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
১৪ এপিবিএন-এর সহঅধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক সৈয়দ হোসেন ৮ নম্বর ক্যাম্পের এফ ব্লকের আবু তাহেরের ছেলে। অভিযানে একটি ওয়ানশ্যুটার গান, এক রাউন্ড রাইফেলের গুলি এবং একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ নম্বর ক্যাম্পের এ/৪৬ ব্লক থেকে সৈয়দ হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা করে আটককে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। সৈয়দ হোসেন আরসার সদস্য বলে জানা গেছে।
৪ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৫ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে
৪৮ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৫৮ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
৭১ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭৬ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
৭৯ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৯৫ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে