৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ক্রিকেটে চকরিয়া গ্রামার স্কুলকে ২৩ রানে হারিয়ে ফাইনালে উখিয়ার আবুল কাসেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয় ফাইনাল নিশ্চিত করেছে। আজ সকাল ৯ টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে চকরিয়া উপজেলা চ্যাম্পিয়ন চকরিয়া গ্রামার স্কুল বনাম উখিয়া উপজেলা চ্যাম্পিয়ন আবুল কাসেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বিজয়ী দলের খেলোয়াড় ইমরুল কাউসার মুন্না বলেন, নিজের বিদ্যালয়ের হয়ে খেলে উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে সেমিফাইনাল জয় নিয়ে ফাইনালে পৌঁছেতে পেরে বেশ ভাল লাগছে। আমাদের পরবর্তী লক্ষ্য জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া৷ আশা করছি আমাদের সে সামর্থ্য আছে৷ আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আগামীকাল (২৬ জানুয়ারী) দুপুর ২ টায় কক্সবাজার জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে৷ বিজয়ী দল জেলার হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
৪ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৫ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে
৪৮ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৫৮ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
৭১ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭৬ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
৭৯ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৯৫ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে