কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ টি বেকারিতে অর্ধ লক্ষ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়ায় ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উৎপাদন ও বিপণন করার অপরাধে ৩ টি প্রতিষ্ঠান হতে ৫০ হাজার টাকার অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়েছে।


আজ (৩০ জানুয়ারি) মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাবার তৈরি এবং বিপপন করায় দায়ে শাহ মজিদিয়া বেকারিকে ২৫ হাজার, শাহ জব্বারিয়া বেকারিকে ২০ হাজার ও মুদির দোকানে মূল্য তালিকা টাঙ্গিয়ে না দেয়ায় মন্জুর স্টোরকে ৫ হাজার জরিমানা করা হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে , নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন নিশ্চিত সহ দ্রব্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার আইনের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। এ সময় উপজেলা সেনেটারি কর্মকর্তা ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের স্টাফ গণ উপস্থিত ছিলেন ।


এ ধরনের অভিযান ও ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন হাট বাজারে নিয়মিত পরিচালনা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা ।

Tag
আরও খবর