কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অ স্ত্র সহ বাংলাদেশে অনুপ্রবেশকারি মিয়ানমারের ২৩ নাগরিকের মধ্যে ২২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর

মিয়ানমারে চলমান সংঘাতের জের ধরে অস্ত্র সহ বাংলাদেশে অনুপ্রবেশকারি মিয়ানমারের ২৩ নাগরিকের মধ্যে ২২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। উখিয়া থানা পুলিশ আজ সোমবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তন্চইংগার আদালতে তুলে ১০ দিনের চাইলে আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের মঞ্জুর করেন। 


 


উখিয়া থানা পুলিশের ওসি তদন্ত নাসির উদ্দীন জানান মিয়ানমারের এই নাগরিকদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আজ সোমবার উখিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিমান্ডের শুনানি করবেন। শুনানি শেষে ২২ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একজন অসুস্থ থাকায় তাকে জেল হাজতে প্রেরণ করেন। তিনি জানান বিজিবি বাদি হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়া থানায় মামলা দায়ের করেন। 



 


তিনি জানান এ সংক্রান্ত মামলায় বিভিন্ন ধরণের ১২ টি অস্ত্র ও ১৯৫ রাউন্ড গুলি বিজিবির পক্ষে পুলিশকে সোপর্দ করা হয়েছে। ২৩ জন সকলেই রোহিঙ্গা ক্যাম্পে রেজিষ্ট্রেশন হওয়া বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছেন তিনি।

Tag
আরও খবর