কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

১৮ দিন পর উখিয়ার মোস্তাফিজুরের লাশ মিলল নাফ নদীতে

উখিয়ায় নাফ নদী থেকে মোস্তাফিজুর রহমান নামে এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উখিয়া পালংখালী নাফ নদীর মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


মোস্তাফিজুর রহমান উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড বটতলী এলাকার বাসিন্দা। তার পরিবারের দাবি, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলাকালে গত ১ ফেব্রুয়ারি বিজিপির সদস্যরা নাফ নদী থেকে মোস্তাফিজুরকে আটক করে নিয়ে যায়।

মোস্তাফিজুরের আত্মীয় জয়নাল আবেদীন বলেন, মোস্তাফিজুর নাফ নদীতে মাছ শিকার করে। ১৮ দিন আগে সীমান্তে উত্তেজনা চলাকালে সে নদীতে মাছ শিকারে গেলে মিয়ানমার থেকে আসা একটি নৌকায় করে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। আমরা ১৮ দিন পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাইনি।

রোববার রাতে জেলেরা তার মরদেহ নদীতে ভাসতে দেখে।


বিষয়টি নিশ্চিত করে পাংলখালী ইউনিয়ন পরিষদের সদস্য জাফরুল ইসলাম বলেন, কিছুদিন আগে নাফ নদী থেকে কে বা কারা জেলে মোস্তাফিজুরকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। এতদিন তার খোঁজ-খবর মিলেনি। রোববার রাত ১০টার দিকে তাকে নদীতে ভাসতে দেখতে পান জেলেরা। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

Tag
আরও খবর