কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়া ভাইয়ের হাতে ভাই খুন

কক্সবাজারের উখিয়ায় পরকীয়ার জের ধরে চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন জেঠাত ভাই। নিহত ব্যক্তির নাম ছৈয়দ করিম (৪৬)। সে উত্তর নিদানিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। ঘাতক ছালামত উল্লাহ (৩৮) কে আটক করা যায়নি।


মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


উখিয়ার থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন বলেন, উত্তর নিদানিয়া গ্রামের ছৈয়দ করিমকে তেতুলতলা নামক স্থানে আপন চাচাত ভাই ছালামত উল্লাহ হঠাৎ ধারালো ছুরি নিয়ে বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্বজনরা বাঁচানোর জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজর সদর হাসপাতালের মর্গে রয়েছে।


স্থানীয়দের তথ্যে জানা গেছে, ছালামত উল্লাহ’র স্ত্রীর সঙ্গে ছৈয়দ করিমের পরকীয়া চলছিল। এমন সন্দেহের ভিত্তিতে ছৈয়দ করিমকে ছুরিকাঘাত করে ছালামত উল্লাহ। ঘটনার পর থেকে ছালামত উল্লাহ পলাতক। তাকে ধরতে পুলিশী অভিযান চলছে।


Tag
আরও খবর