কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ায় র‍্যাবের অভিযানে অপহৃত শিক্ষার্থী উদ্ধার, আটক ১

কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রী সাইমা সুলতানা সোমা’কে র‌্যাব-১৫ এর সাহসী অভিযানে উদ্ধার করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী সোনারপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এইসময় অপহরণ কারী খুনিয়া পালং ইউনিয়িনের নুরুল হোছাইনের পুত্র ওসমান গনি (২৩) কে গ্রেফতার করা হয়।


র‍্যাব জানায়, গত ৭ ফেব্রুয়ারী ওসমান গনি নামে এক যুবক সাইমা সুলতানা সোমাকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে। পরে মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করে। মুক্তিপণ না দিলে শিশুকে হত্যার হুমকি দেওয়ায় ভিকটিমের মা স্থানীয় থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত শুরু করে র‌্যাব-১৫ এবং ২৬ ফেব্রুয়ারী রাত ১০ টার সময় সোনারপাড়া এলাকা থেকে সাইমা সুলতানা সোমাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী ওসমান গনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত সাইমা সুলতানা সোমাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব-১৫–এর সহকারী পরিচালক মো. আবদুস সালাম জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর