কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ায় যানজট নিরসনে সভা অনুষ্ঠিত

উখিয়ায় কোটবাজার ও মরিচ্যা ষ্টেশনে যানজট নিরসনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সন্ধ্যায় কোটবাজারে উখিয়া ট্রাক সমিতির কার্যালয়ে পবিত্র রমজান মাসকে সামনে রেখে যানযট নিরসনের লক্ষ্যে কোটবাজার ও মরিচ্যা শ্রমিক নেতা ও লাইনম্যানদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উখিয়া ট্রাক সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উখিয়া ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম।


যানজট নিরসনের লক্ষ্যে বক্তব্য রাখেন, উখিয়া ট্রাকমালিক সমিতির সভাপতি এম মালেক, উখিয়া সিএনজি সমিতির সভাপতি আরফাত হোসেন চৌধুরী, মরিচ্যা খুনিয়াপালং সিএনজি সমিতির সভাপতি মোঃ হাসেম, উখিয়া ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, উখিয়া মটর চালক সমিতির সাধারণ সম্পাদক নুরুল হক, মরিচ্যা খুনিয়াপালং সিএনজি সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসান মুরাদ, শ্রমিক নেতা ছলিম উল্লাহ বাহাদুর, কোটবাজার সিএনজি সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য জাফর আলম, আব্দু রহমান, আলী আহমদ, ছৈয়দ আলম সহ সিএনজি সমিতি ও টমটম সমিতির আওতাধীন লাইনম্যান সদস্য।


উখিয়া ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, যানজট নিরসনের লক্ষ্যে শীঘ্রই ফুটপাত দখল মুক্ত করা হবে। অবৈধ ভাবে গাড়ি পার্কিং করা যাবে না। ড্রাইভারদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। যত্রতত্র স্হানে সিএনজি টমটম না রাখার অনুরোধ করেন। তিনি যানজট নিরসনের জন্য সকল শ্রমিক নেতাদের সহযোগিতা কামনা করেন।

Tag
আরও খবর