কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ নবী হোসেন গ্রুপের ৫ সদস্য আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ‍ও গুলিসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন বাহিনীর ৫ সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)

রোববার (২৮এপ্রিল) রাত দেড়টার দিকে উখিয়া ৪নং ক্যাম্পের ইরানী পাহাড় থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি আটক ৫ জনই রোহিঙ্গা সন্ত্রাসী নবী বাহিনী বাহিনীর সক্রিয় সদস্য।

আটকরা হলেন, মোহাম্মদ জোবায়ের (২২), দিল মোহাম্মদ(২২),মোহাম্মদ খলিল(৩৪),মোহাম্মদ ইদ্রিছ(২৮),মোহাম্মদুল্লাহ(২৫)।

বিষয়টি নিশ্চিত করেন ১৪আর্মড পুলিশ ব্যাটালিয়ন অতিরিক্ত পুলিশ সুপার, ওয়াহিদুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ইরানি পাহাড় ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় রোহিঙ্গা সন্ত্রাসী নবী বাহিনীর ৫ সক্রিয় সদস্য আটক করা হয়। অভিযানে ০৫টি পিস্তল, ০২টি ওয়ান শুটারগান, ১৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি ও ০২টি শর্টগানের উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের কথা স্বীকার করেন।

Tag
আরও খবর