কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তিনি বুধবার সকালে ঢাকা থেকে উড়োজাহাজে করে কক্সবাজার পৌছান। এর পর তিনি চলে যান উখিয়ার কুতুপালং ৮ নং রোহিঙ্গা ক্যাম্পে।
রোহিঙ্গা ক্যাম্পে প্রথমে ওয়াচ টাওয়ারে উঠে ক্যাম্পের চারদিকে পরিবেশ ও পরিস্থিতি প্রত্যক্ষ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রী পেনি ওং ৮ নং ক্যাম্প থেকে যান আঠারো ও সতেরো নাম্বার ক্যাম্পে। সেখানে গিয়ে রোহিঙ্গা নারীদের তৈরিকৃত হস্ত ও কুটিরশিল্প দেখেন পাশাপাশি রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করেন মন্ত্রী। এছাড়াও রোহিঙ্গাদের জন্য তৈরি করা বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
১ দিনের কক্সবাজার সফর শেষে বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে অস্ট্রেলিয়ার এই মন্ত্রীর। দুই দেশের সম্পর্ক আরো মজবুত করার লক্ষ্য নিয়ে দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল খুরশেদ আলম। অস্ট্রেলিয়ার বাংলাদেশের হাই কমিশনার আল্লামা সিদ্দিকী তার সঙ্গে ছিলেন।
৪ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩৫ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৮ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৮ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
৭১ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭৬ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭৯ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে
৯৫ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে