কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ায় ইজিবাইকের উপর বেঁধে শিশু নির্যাতন: গ্রেপ্তার ৩

উখিয়ার মরিচ্যায় টমটমের উপর বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ জুন) রাতে উখিয়ার মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে উখিয়া থানার পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলে- ফরিদুল আলম (৩০) খাইরুল ইসলাম (২৫), ও শফিউল করিম (২৪), তাঁরা তিনজনই উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যার বাসিন্দা।

মঙ্গলবার (১১ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

ওসি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুকে মারধর করার ভিডিও-চিত্র দেখে আসামীদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আহত শিশুর বাবা আব্দুল শুক্কুর বাদী হয়ে উখিয়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনের বিরোধে মামলা দায়ের করেছেন।

এদিকে মারধরের শিকার শিশুটির বয়স ৮ বছর, তাঁর নাম ফারুক, তাঁর বাবা আব্দুল শুক্কুর জানান, ৫শ টাকা নিয়ে পান কিনতে তাঁর মায়ের সাথে বাজারে যায় শিশুটি।সেখানেই তাঁর বাবার সাথে পূর্ব শত্রুতা জের ধরে আসামীরা তাঁকে চুরির অভিযোগে টমটমের উপর বেঁধে মারধর করেন।

Tag
আরও খবর