কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ায় আকিজ গ্রুপের গুদাম থেকে সেলস ম্যানেজারের মরদেহ উদ্ধার

উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীতে আকিজ গ্রুপের গুদাম থেকে রক্তাক্ত অবস্থায় এক সেলস ম্যানেজারের মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।


মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় বালুখালী সৈয়দ কাশেমের বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।


নিহত আনোয়ার আজিম (৪৮) লোহাগাড়া পদুয়া আলী সিকদার পাড়ার মৃত জেবর মুল্লুকের ছেলে।


জানা গেছে, তিনি বালুখালী আব্দুল মাজেদ কোম্পানির ডিলারশিপে কাজ করছিল দীর্ঘদিন ধরে।


পুলিশ বলছে, তার মাথায় ভারী একটি রডের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ সেই রড উদ্ধার করেছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বালুখালী থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


নিহত আনোয়ার আজিম আকিজ গ্রুপের সেলস ম্যানেজার হিসেবে বালুখালীতে কর্মরত ছিলেন।

Tag
আরও খবর