কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগ দাবিতে উখিয়ায় নার্সদের মানববন্ধন

নার্সদের নিয়ে অসম্মানজনক কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগ দাবি ও নার্সিংয়ের মহাপরিচালক সহ সকল পদের নার্সদের পদায়ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা।


শনিবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি মাকসুরা নুরের পদত্যাগ দাবিতে স্লোগান দেন মানববন্ধনকারীরা। এসময় "বদল এবার হবে হবেই, যোগ্য চেয়ারে নার্স বসবে,চেয়েছিলাম বদলী করলি কেনো কটুক্তি"- লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন মানববন্ধনে অংশ নেওয়া নার্সরা।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অপারেশন থিয়েটার ইনচার্জ(নার্স) ইউসুফ আলী বলেন,"আমাদের নার্সদের নিয়ে মহাপরিচালক মাকসুরা নুর অসম্মানজনক আচরণ করেছে। তাই আমাদের এক দফা এক দাবি মাকসুরা নুরের পদত্যাগ চাই। নার্সদের চেয়ারে নার্সদের দেখতে চায়।"

কর্মবিরতিতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,"আমাদের আন্দোলন চলমান আছে। পরিস্থিতি যদি স্বাভাবিক না আসে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হবো।"

Tag
আরও খবর