কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ায় একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ জামিনে মুক্তি পাওয়া হত্যা মামলার এক আসামী গ্রেফতার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ জামিনে মুক্তি পাওয়া হত্যা মামলার এক আসামী গ্রেফতার করেছে এপিবিএন পুলিশের সদস্যরা। 


বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর বিপিএম। 


শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুতুপালং ট্রানজিট ক্যাম্পের মেইন রোডের পশ্চিম পাশে স্থানীয় জনগণের সহায়তায় একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ আটক করা হয়। আটককৃত আসামী হলেন, টেকনাফের ২৬ নম্বর ক্যাম্পের নয়াপাড়া মোচনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ হুসেন (২৫)।


পুলিশ সূত্র জানায়, মোহাম্মদ হুসেন সন্দেহজনকভাবে ট্রানজিট ক্যাম্পের তারকাটার বেড়া ঘেঁষে উকি-ঝুকি মারছিলেন। স্থানীয়রা তাঁকে দেখে ডাক-চিৎকার করলে তিনি ও অপর এক দূস্কৃতিকারী পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি ২ রাউন্ড ফাঁকা গুলি করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মেইন রোডের পশ্চিম পাশে পলায়নরত অবস্থায় তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়।


পুলিশ জানায়, তার সাথে থাকা অপর আসামি পালিয়ে যায়। এ ঘটনায় আব্দুল জলিল (৩২) ও মঞ্জুর আলম প্রকাশ ইলিয়াস (১৮) নামের দুইজন এফসিএন সদস্য কিছুটা আঘাতপ্রাপ্ত হলে তাঁদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর