কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ায় বিজিবির অভিযানে ইয়াবাসহ রামুর যুবক আটক

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় মালবাহী ট্রাক তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মূল্য ৬ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন।


আটককৃত হলো কক্সবাজারের রামু উপজেলার ঝুমছড়ি গ্রামের মৃত হাসেমের পুত্র গাড়ি চালক মোঃ আব্দুল মোমিন (৩২)। সোমবার সন্ধ্যায় কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়।


সোমবার (২৮ অক্টোবর) বিকাল চারটার দিকে উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।


জানা যায়, সোমবার বিকালে উখিয়ার বালুখালী হতে চট্টগ্রামগামী একটি সন্দেহজনক ট্রাক থামানো হয়। এরপর পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে ট্রাকের ড্যাশ বোর্ডের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ইয়াবা উদ্ধার করা হয়। এসময় জড়িত থাকার অভিযোগে গাড়ি চালককে আটক করতে সক্ষম হয়।


এ ব্যাপারে ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সত্যতা নিশ্চিত করেন। ধৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Tag
আরও খবর