কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়া আশ্রয় শিবিরে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে দুর্বৃত্তরা এক রোহিঙ্গা যুবককে গুলিবিদ্ধ করলে সে গুরুতর আহত হয়।


আহত রোহিঙ্গা যুবক – উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ক্যাম্প -১৬ বি/৬, ব্লকের মো. সাকেরের ছেলে মো. ফারুক (২২)।


বুধবার ( ৩০ অক্টোবর) রাত আড়াইটার দিকে ক্যাম্প ১৬ নিজ ব্লকে গুলি করলে ওই যুবক আহত হয়। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসেন।


ওসি বলেন, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা দিকে ক্যাম্প ১৬ বি/৬, ব্লকের অজ্ঞাত ২৫/৩০ জনের একটি দুর্বৃত্তদল মো. ফারুক (২২) নামে এক যুবককে ওপর গুলি বর্ষণ করে। এতে ওই রোহিঙ্গা যুবকের কপালে গুলি লাগে।পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ক্যাম্প-১৬ সংলগ্ন এ ওয়ার্ড হাসপাতালে নিয়ে যায়। উক্ত রোহিঙ্গা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।


ওসি আরও বলেন,এ ব্যাপারে পুলিশি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Tag
আরও খবর