কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রোহিঙ্গা ক্যাম্পে ১২টি শেল্টারসহ আগুনে পুড়ল দক্ষতা উন্নয়ন কেন্দ্র ও ১১টি দোকান!

 উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে একটি এনজিও সংস্থার দক্ষতা উন্নয়ন কেন্দ্র ও ১১টি দোকান এবং ১২টি রোহিঙ্গা সেল্টার পুড়ে গেছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরের দিকে উখিয়ার-৭ নম্বর বি/ ৭ ব্লকের রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, দুপুরের দিকে রোহিঙ্গা ক্যাম্প-৭ এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনে পুড়েছে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কেন্দ্রের ভেতরে থাকা সেলাই মেশিনসহ অন্যান্য সরঞ্জাম, ১১টি দোকান, একটি লার্নিং সেন্টার এবং ১২টি রোহিঙ্গা সেল্টার। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কেন্দ্রের সোলার প্যানেলের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত।

Tag
আরও খবর