কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

‎ক্যান্সার রোগে আক্রান্ত রোকসানার পাশে স্টুডেন্ট ইউনিট সোসাইটি। ‎

‎উখিয়া উপজেলার বড় ইনানী এলাকার বাসিন্দা রোকসানা আক্তার (২৬), দীর্ঘদিন ধরে “ক্যান্সার   রোগে ভুগছেন। উন্নত চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় তার পরিবার পড়েছে চরম আর্থিক সংকটে।

‎

‎এই মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে, স্টুডেন্ট ইউনিট সোসাইটি (SUS) তাঁর চিকিৎসার জন্য নিজেদের ফান্ড থেকে এবং বিভিন্ন মাধ্যম হতে সংগ্রহকৃত অনুদান হিসেবে ৮৬,৪০০/- টাকা রোগীর পরিবারের হাতে হস্তান্তর করেছে।

‎

‎সংগঠনের উপদেষ্টা নুরুল আলম ওয়াহিদ জানান, “মানবিক বিপর্যয়ে আক্রান্তদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রোকসানার চিকিৎসা যেন নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” 

‎স্টুডেন্ট ইউনিট সোসাইটি'র সভাপতি মীর আহমদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোছা সহ সিনিয়র নেতৃবৃন্দরা এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন।

‎

‎উল্লেখ্য, স্টুডেন্ট ইউনিট সোসাইটি বিভিন্ন মানবিক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

‎

‎আর্থিক সহযোগিতা পেয়ে রোগীর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁরা রোগীর সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।

Tag
আরও খবর