কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ায় শ্বশুর বাড়িতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামীকে জেলহাজতে প্রেরণl

 কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালংয়ে প্রবাসীর স্ত্রী তাহমিনা আকতার (২২) চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলায় ভাসুর ও দেবর সহ ৩ জন আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত ।

গতকাল সোমবার ( ৯ জানুয়ারি) কক্সবাজার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জামিন নামঞ্জুর করে আসামীদের কে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

আসামীরা হলেন হলদিয়া পালং ইউনিয়নের মাতব্বর পাড়া ( তৈলী পাড়া) গ্রামের হাজী আলী আহমদের পুত্র হাসান আহমেদ, রবিউল উল্লাহ রবি ও সৈয়দ হোসাইন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন উচ্চ আদালতের ৬ সপ্তাহের জামিন শেষ হওয়ায় আসামীরা নিম্ন আদালতে জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে আাসামীদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গত ৬ নভেম্বর সৌদি প্রবাসী মনজুর আলমের স্ত্রী তাহামিনা আক্তার, ( ২২) কে পিটিয়ে হত্যা করে শ্বশুর বাড়ির ভাসর ও দেবররা। ওই সময় প্রবাসী স্বামী মনজুর আলম সৌদি আরবে ছিলো।

এ ব্যাপারে নিহতের ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে তিন জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। যার মামলা নম্বর ৩১। তারিখ ৯/১১/২০২২ ইংরেজি।

জানা যায় , হলদিয়া পালং ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের মোহাম্মদ রশিদের কন্যা তাহমিনা আক্তারের সাথে একই ইউনিয়নের মাতব্বরপাড়ার ( তৈলী পাড়া) হাজী আলী আমাদের পুত্র সৌদি প্রবাসী মনজুর আলমের সাথে বিবাহ হয় । তাদের সংসারে আড়াই বছরের পুত্র সন্তান রয়েছে ।

নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান , ভগ্নিপতি মঞ্জুর সৌদি আরবে থাকার সুযোগে পারিবার দ্বন্দ্বকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার বোনকে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করে ভাসুর হাসান দেবর রবি ও ছৈয়দ হোসেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদেরকে দ্রুত আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

আরও খবর