কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

*বিজয় দিবসে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন।*

মহান বিজয় দিবস উপলক্ষ্যে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আজ ১৬ ডিসেম্বর উখিয়া উপজেলার সোনার পাড়াস্থ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল্-আমিন মডেল নুরানি একাডেমি'র প্রাঙ্গণে সকাল ১০.০০ ঘটিকা হতে বিভিন্ন শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।


এই মানবিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়েছে, যা ভবিষ্যতে রক্ত আদান-প্রদান সহ জরুরি চিকিৎসা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসার জানায়, বিজয় দিবসের তাৎপর্যকে সামনে রেখে সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।


আল্-আমিন মডেল নুরানি একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ ইমরান জানায়, বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন তাদের স্বাস্থ্যগত নানা বিষয়ে সচেতন করবে। আমরা আয়োজক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


কর্মসূচি চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, স্বেচ্ছাসেবক ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও অংশগ্রহণ আয়োজনটিকে আরও সফল করে তোলে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর