কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ার রেজুখালে ভেসে আসলো নারীর লাশ!

উখিয়ার জালিয়াপালংয়ে রেজুখাল থেকে ভাসমান অবস্থায় আয়েশা বেগম (২২) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


১৫ আগষ্ট (সোমবার) সকাল ১১টার দিকে উপজেলার সোনারপাড়াস্থ রেজুখালের তীর থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়।


তিনি সোনারপাড়ার ঝাউবাগান এলাকার জসিমের স্ত্রী।


জানা যায়, রেজুখালে হাঁটু পরিমাণ পানির উপর দিয়ে একটি লাশ সকাল থেকেই ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। একপর্যায়ে এলাকাবাসীর খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর লাশ উদ্ধার করে ইনানী পুলিশ ফাড়ির একটি দল। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।






এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওলিউর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেলোয়ার-কামিজ পরিহিত আনুমানিক ২২ বছর বয়সী যুবতীর লাশ উদ্ধার করে।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, স্থানীয়রা রেজুখালের তীরে লাশটি ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তা উদ্ধার করে। ওই নারীর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি

Tag
আরও খবর