কক্সবাজারের উখিয়া উপজেলা-র পালংখালী ইউনিয়নের জামতলী বাগঘোনা এলাকায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন।
রোববার (৯ মার্চ) দুপুর আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামতলী বাগঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. নুর ছিদ্দিক (১৮)। তিনি একই এলাকার বাসিন্দা জাফর আলম ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুর ছিদ্দিক নিজ শয়নকক্ষের সিলিংয়ের কাঠের বিমের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উখিয়া থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
৪ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৫ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৪৮ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫৮ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৭১ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭৬ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭৯ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
৯৫ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে