কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে CHRDF এর স্বাধীনতা দিবস উদযাপন

 ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে Cox’s Bazar Human Resource Development Foundation (CHRDF)-এর উদ্যোগে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন, কুইজ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।


বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।


গ্রুপ-ক: প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা.

গ্রুপ-খ: মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা।

গ্রুপ-গ: উন্মুক্ত বিভাগে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CHRDF এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন এবং সভাপতিত্ব করেন প্রোগ্রাম ম্যানেজার মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ইসমাইল ফারুক মানিক, YOSD এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কফিল উদ্দিন, হাসি মুখ ইউথ ইন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহাবুব কাউসার, উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (কে.জি ও নুরানি শাখা) রফিক আল হাসান, এবং ইবনে আব্বাস একাডেমির প্রধান শিক্ষক আকতার হোসেন। 


অনুষ্ঠান সঞ্চালনা করেন CHRDF'র প্রজেক্ট কো-অর্ডিনেটর রবিউল হাসান ও ফিন্যান্স এবং এডমিন কো-অর্ডিনেটর মিজানুল কবির সোহাগ।


পরিচালনায় ছিলেন ক্লাইমেট ফোকাল

জাহেদুল ইসলাম, জান্নাত আরা, উম্মে আসমা, জাহেদা আক্তার, গিয়াস উদ্দিন, বাপ্পি বড়ুয়া, মোহাম্মদ আম্মার ও মোহাম্মদ উল্লাহ।


প্রতিযোগিতা শেষে প্রতিটি বিভাগ থেকে ৩ জন করে মোট ৯ জন বিজয়ীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচেতনাও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অভিভাবকরা।

Tag
আরও খবর