চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত মধুপুরের শালবনে হারিয়ে যাচ্ছে দুর্লভ চাম্বল ফল কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশি আটক রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস' উদযাপন আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, মরদেহ ময়নাতদন্তে কারিতাস শ্রীবরদীর উদ্যোগে ঝিনাইগাতীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত রায়পুরায় গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ

যুক্তরাষ্ট্রপ্রবাসীর অপহৃত সেই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

জামালপুরের ইসলামপুরে অপহরণের শিকার হওয়া যুক্তরাষ্ট্রপ্রবাসীর সেই কিশোরী কন্যার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুরে ইসলামপুর থানা পুলিশের তত্ত্বাবধানে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর থানায় দায়েরকৃত ওই কিশোরী কন্যাকে অপহরণ মামলার প্রধান আসামী মো. পূর্ণ ওরফে বাবু নাটকীয় ভাবে ভিকটিমকে স্ত্রী পরিচয়ে সঙ্গে নিয়ে স্বেচ্ছায় আদালতে হাজির হলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে প্রেরণের আদেশ। একই সঙ্গে ওই কিশোরীকে তাঁর বাবা-মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন বিচারক। জেলহাজতে প্রেরণকৃত বাবু পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারের ছোট ভাই। পরে আদালত থেকে ওই কিশোরীকে তাঁর বাবা-মা বাড়িতে নিয়ে যান।


ইসলামপুর থানা সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার একব্যক্তি সপরিবারে দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন। তাঁর ১৩ বছর বয়সী এক কন্যার সঙ্গে যুব মহিলা লীগের নেত্রী মুনমুন আক্তারের ভাই মো. পূর্ণ ওরফে বাবু মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৮ জুন যুক্তরাষ্ট্রের ওইপ্রবাসী সপরিবারে ঈদুল আজহা উপলক্ষে ইসলামপুরের গ্রামের বাড়িতে বেড়াইতে আসেন। ৩০ জুন সন্ধ্যায় বাড়ির সামনে সড়কে হাঁটাচলাকালে ওই কিশোরী কন্যাকে মুনমুন আক্তার এবং উরফা বেগমের কুপরামর্শে বাবু বিয়ে করা কথা বলে মোটরসাইকেলে উঠিয়ে পালিয়ে যায় বাবু। গত ২ জুলাই রাতে  ভুক্তভোগী যুক্তরাষ্ট্রপ্রবাসী পক্ষে তাঁর ছোট ভাই বাদি হয়ে শিশু কন্যা অপহরণের অভিযোগে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে যুব মহিলা লীগ নেত্রী মুনমুন আক্তারের মা মামলার ২ নম্বর আসামি মোছা. ওরফা বেগমকে পুলিশ গ্রেপ্তার করে। মামলায় ৩ নম্বর আসামি করা হয় যুব মহিলা লীগ নেত্রী মুনমুন আক্তারকে। পরদিন ৩ জুলাই ওরফা বেগম এবং মুনমুন আক্তার জামিনে মুক্তি পান। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আক্রাম হোসেন বলেন, 'অপহরণকালে ধর্ষণের শিকার হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। এখন অপহরণকারী আসামি বাবুকে ডিএনএ পরীক্ষা করা হবে। মামলার তদন্ত চলছে।' ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'আদালতের আদেশে যুক্তরাষ্ট্রপ্রবাসীর অপহৃত কিশোরী কন্যা এখন তাঁর বাবা-মায়ের জিম্মায়। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।'

Tag
আরও খবর






কমলা হ্যারিস ‘উগ্র বামপন্থী পাগল’: ট্রাম্প

৭২১ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে


করোনায় আক্রান্ত বাইডেন

৭২৯ দিন ৪৫ মিনিট আগে