আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

সেপ্টেম্বরেই হচ্ছে ট্রাম্প-কমলা হ্যারিসের বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-08-2024 10:10:21 am

যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। আগামী ১০ সেপ্টেম্বর মার্কিন গণমাধ্যম এবিসি-তে এই বিতর্কে অংশ নেবেন তারা।


৯ আগস্ট, শুক্রবার সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।


ফ্লোরিডার প্লাম বিচের বাসভবনে এক কনফারেন্সে ট্রাম্প বলেন, তিনি আরও দুটি বিতর্কের আয়োজন করতে চান। আগামী ৪ ও ২৫ সেপ্টেম্বর ফক্স নিউজে কমলা হ্যারিসের সঙ্গে বিতর্কের কথা জানান ট্রাম্প।


এদিকে কমলা হ্যারিস এক্স পোস্টে বলেন, আগামী ১০ সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হবে।


গত মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর তার বিপরীতে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত ২৭ জুন সিএনএন টেলিভিশনে ট্রাম্প ও বাইডেনের মধ্যে এক বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল। ওই বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হন বাইডেন। এর পর নিজ দলের নেতাদের সমালোচনার মুখে পড়েন তিনি।

আরও খবর






কমলা হ্যারিস ‘উগ্র বামপন্থী পাগল’: ট্রাম্প

৭৭৫ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে


করোনায় আক্রান্ত বাইডেন

৭৮৩ দিন ৪৬ মিনিট আগে