চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত মধুপুরের শালবনে হারিয়ে যাচ্ছে দুর্লভ চাম্বল ফল কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশি আটক রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস' উদযাপন আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, মরদেহ ময়নাতদন্তে কারিতাস শ্রীবরদীর উদ্যোগে ঝিনাইগাতীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত রায়পুরায় গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ

উজরা জেয়ার সফর নিয়ে যা জানাল মার্কিন পররাষ্ট্র দপ্তর

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার বাংলাদেশ সফর নিয়ে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।স্থানীয় সময় মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উজরা জেয়া বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছেন। আর দুই দেশের অভিন্ন অগ্রাধিকার নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে।’ 

ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশে বিভিন্ন পক্ষের মধ্যে বৈঠকগুলোতে আন্ডার সেক্রেটারি উজরা জেয়া দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছেন। তিনি সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং শ্রম অধিকার কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও বলেছেন।

মুখপাত্র বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণেই আমরা সরাসরি বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হই। এগুলো দুই দেশের স্বার্থের অগ্রাধিকারের বিষয় হওয়া উচিত।’ 

ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্ন ছিল- মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের পর দেশটিতে অধিকার লঙ্ঘন ও বিরোধীদের ওপর হামলা ব্যাপকভাবে বেড়ে গেছে- বিষয়টিকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে? 

এই প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘আন্ডার সেক্রেটারি জেয়া ও অন্য কর্মকর্তারা গত সপ্তাহে বাংলাদেশ সফর করেছেন এবং প্রধানমন্ত্রী ও অন্য কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। এছাড়া শ্রম অধিকার কর্মী, সুশীল সমাজের নেতা এবং মানবাধিকার রক্ষায় কাজ করছেন এমন ব্যক্তিদের সঙ্গেও দেখা করেছেন। এ সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ সফরকালে জেয়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের থাকার জায়গা পরিদর্শন ও তাদের সঙ্গে দেখা করেছেন। এর পাশাপাশি সেখানে মানবিক কার্যক্রমের অংশীদার এবং বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গেও  দেখা করেছেন।’

বর্তমান পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বর্তমান সম্পর্ককে ওয়াশিংটন কীভাবে মূল্যায়ন করছে- এই প্রশ্নের উত্তরে মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে সিনিয়র কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশে যাতায়াত করছেন এবং তাতে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্বের বিষয়টি বোঝা যায়।’

প্রসঙ্গত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্যসহ নানা বিষয়ে আলোচনা করতে সম্প্রতি বাংলাদেশ সফর করে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেন দেশটির বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

Tag
আরও খবর






কমলা হ্যারিস ‘উগ্র বামপন্থী পাগল’: ট্রাম্প

৭২১ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে


করোনায় আক্রান্ত বাইডেন

৭২৯ দিন ৪১ মিনিট আগে