চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

কর্নাটকে মোদী-রাহুলের অভিনব নির্বাচনী প্রচারণা

ভারতের কর্নাটকের বিধানসভা নির্বাচনের শেষ সময়ের প্রচার জমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ঠিক জমকালো না হলেও পিছিয়ে রইলেন না রাহুল গান্ধীও।


রোববার (৭ মে) বেঙ্গালুরু শহরে প্রায় ১০ কিলোমিটার পথে রোড শো করেন নরেন্দ্র মোদী। রাস্তার দু’ধারে জড়ো হওয়া অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর গাড়ির উদ্দেশে ফুলের পাপড়ি ছুড়ে দেন। গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে থাকা প্রধানমন্ত্রী সবার উদ্দেশে হাত নাড়েন। ফুলের পাপড়ি ছুড়ে দেন সমবেত জনতার দিকে।


এদিন সকাল ১০টা নাগাদ কেম্পেগৌড়ার মূর্তিতে মাল্যদান করে রোড শো শুরু হয়। ওল্ড মাদ্রাজ রোড দিয়ে রোড শো এগোনোর পর সাড়ে ১১টা নাগাদ তা শেষ হয় বেঙ্গালুরুর ট্রিনিটি সার্কেলে। কেম্পেগৌড়া কর্নাটকের ভোক্কালিগা জনগোষ্ঠীর মধ্যে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ভোটের অঙ্কেই বিজেপি তাকে শ্রদ্ধা জানিয়ে রোড শো শুরু করেছে বলে মনে করা হচ্ছে


মোদীর রোড শোর কিছু পরেই কংগ্রেস নেতা রাহুলকে একজন ডেলিভারি বয়ের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে ওই ডেলিভারি বয়ের বাইকে চড়ে হোটেলে ফেরেন ওয়েনাড়ের সাবেক এই সংসদ সদস্য। অবশ্য এর আগেও জনসংযোগের জন্য এমন অভিনব নানা উপায় অবলম্বন করতে দেখা গেছে রাহুলকে।


কর্নাটকের বেলগাভিতে জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রথমে বিজেপির তরফে ঠিক করা হয়েছিল, ভোটের আগে শেষ রোববার টানা ৮ ঘণ্টা রোড শো করবেন মোদী। কিন্তু নিট পরীক্ষার সময় যানজট হওয়ার আশঙ্কায় রোড শো-কে দু’টি ভাগে ভাগ করে নেওয়া হয়।


শনিবার ৩ ঘণ্টা ধরে প্রায় ২৬ কিলোমিটার পথে রোড শো করেছিলেন মোদী। রোববার রোড শো করলেন বেঙ্গালুরুরই দক্ষিণ প্রান্তে ১০ কিলোমিটার পথে। বেঙ্গালুরুর বিধানসভায় বিজেপি, কংগ্রেস না জেডি(এস)-এর প্রতিদ্বন্দ্বী বসবেন, তা নির্ধারিত হবে আগামী বুধবার।

আরও খবর