এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুগ ডালে দুর্গাপ্রতিমা, বুধহাটায় নতুন চমক নাঙ্গলকোটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন মোংলায় বিশ্ব শিক্ষক দিবস: গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক কাজী এহসানুল হক জিহাদ

ট্রাম্পের হুমকিতে রুশ তেল কেনা বন্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-08-2025 05:44:26 am

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই গত এক সপ্তাহ ধরে রুশ তেল কেনা বন্ধ রেখেছে দিল্লি।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল শোধনাগারগুলো গত এক সপ্তাহ ধরে রাশিয়ার তেল কেনা বন্ধ রেখেছে। কারণ চলতি মাসে রাশিয়ার তেলের ছাড় কমেছে ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো থেকে তেল কেনার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন।


বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত সমুদ্রপথে পরিবাহিত রুশ অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা।


দেশটির রাষ্ট্রায়ত্ত্ব চারটি প্রধান রিফাইনারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন ও ম্যানগালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড। প্রতিষ্ঠানগুলো গত এক সপ্তাহে রাশিয়া থেকে নতুন কোনো তেলের অর্ডার করেনি।


এ চারটি রিফাইনারি সাধারণত ‘ডেলিভারড বেসিস’-এ রাশিয়ার তে ল কেনে ও বর্তমানে তারা বিকল্প সরবরাহের জন্য স্পট মার্কেটের দিকে ঝুঁকছে। এর মধ্যে আবু ধাবির মুরবান গ্রেড ও পশ্চিম আফ্রিকার তেল রয়েছে।


প্রাইভেট খাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি রাশিয়ান তেলের সবচেয়ে বড় ক্রেতা হলেও, রাষ্ট্রায়ত্ত রিফাইনারিগুলো ভারতের মোট ৫ দশমিক ২ মিলিয়ন ব্যারেল দৈনিক শোধন ক্ষমতার ৬০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে।


প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব দেশ রাশিয়া থেকে তেল কিনবে, তাদের ওপর তিনি শতভাগ শুল্ক আরোপ করবেন। তবে যদি মস্কো ইউক্রেনের সঙ্গে বড় শান্তিচুক্তি স্বাক্ষর করে তাহলে নিষেধাজ্ঞা না দেয়ার বিবেচনা করা হবে।

আরও খবর