জাপানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটিতে ইশিকাওয়া প্রিফেকচারে অবস্থিত শিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থ হয়েছে। সেইসঙ্গে হতাহত ও ভবন ধসের খবরও পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত একজনের নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটি।
শনিবার আল-জাজিরার খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর দেশটিতে ৫০ টি আফটার শক অনুভূত হয়েছে।দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার এ ভূমিকম্পে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জনের বেশি। হাই-স্পিডের ট্রেন পরিষেবা বন্ধ হয়েছে।
জাপানের কিয়দা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। দেশটিতে ইশিকাওয়া অঞ্চলে মধ্য দুপুরে গতকাল এ ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১২ কিলোমিটার।
দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, শনিবার সকালে আনুমানিক ৫৫টি আফটার শক অনুভূত হয়েছে। এর মধ্যে কিছু কিছু শক্তিশালী ছিল। সংস্থাটির পক্ষ থেকে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।
১২৪৭ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে
১২৪৮ দিন ৩৬ মিনিট আগে
১২৫৬ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
১২৫৮ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১৫০৪ দিন ৩০ মিনিট আগে