সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পদক প্রদান হাশিমপুরে ভাবগাম্ভীর্যে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ‎বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শরিফুলের ৬ উইকেট, স্মিথ-গ্রিনের জুটিতে অজিদের লিড ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

কারাগার থেকেই ভোট দিলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-02-2024 11:29:51 am

© ফাইল ছবি

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার আদিয়ালা কারাগার থেকে তিনি ভোট দেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন।


প্রতিবেদনে বলা হয়েছ, আদিয়ালা কারাগার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ইমরান খান। ইমরান খান ছাড়াও ই-মেইলের মাধ্যমে কারাবন্দি সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ ইলাহি, আওয়ামী মুসলিম লীগের প্রধান শেখ রাশিদ ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ভোট দিয়েছেন।


তবে ইমরান খান ভোট দিতে পারলেও তার স্ত্রী বুশরা বিবি ভোট দিতে পারেননি। কারণ তিনি দোষী সাব্যস্ত ও গ্রেফতার হওয়ার আগেই পোস্টাল ভোটিংয়ের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। বুশরা বিবি এখন ইসলামাবাদে ইমরান খানের বাসভবন ‘বানি গালা-তে বন্দি আছেন। বাসভবনটিকে সাব-জেল হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


আদিয়ালা কারাগারে বন্দিদের মধ্যে ১০০ জনেরও কম বন্দি ভোট দিতে পেরেছেন। যা কারাগারের মোট বন্দিদের মাত্র এক শতাংশ। বর্তমানে কারাগারটিতে ৭০০০ বন্দি আছে।


সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে, জেল প্রশাসন শুধুম সেই কয়েদিদের ভোট দেয়ার অনুমতি দিয়েছে যাদের বৈধ কম্পিউটারাইজড জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) রয়েছে। বন্দিদের অধিকাংশের আসল সিএনআইসি না থাকায় পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সংখ্যাও কম হয়েছে।

আরও খবর



সরকার গঠন নিয়ে পাকিস্তানে নতুন জট

৯১৫ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে



১৭১ আসনের ফল ঘোষণা, এগিয়ে ইমরানের পিটিআই

৯২৪ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে


কারাগার থেকেই ভোট দিলেন ইমরান খান

৯২৬ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে


পাকিস্তানে বোমা হামলায় নিহত ৪ পুলিশ

১২৪১ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে