নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

Md Nazmul Hasan ( Contributor )

প্রকাশের সময়: 13-11-2023 11:33:07 am

ডেভিড ক্যামেরন

ব্রিটিশ রাজনীতিতে তোলপাড়। হঠাই করেই ব্যাপক রদবদল হয়েছে ঋষি সুনাকের মন্ত্রিসভায়। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানকে বরখাস্ত করার পর পরিবর্তন আনা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়েও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। 


এক বছরের মাথায় দ্বিতীয় দফায় বরখাস্ত হলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে ক্যামরনের মনোনয়ন অনুমোদন দেন রাজা চার্লস। এই কারণে পার্লামেন্টের নির্বাচিত সদস্য না হয়েও মন্ত্রী হিসেবে তার সরকারে ফেরার পথ উন্মুক্ত হলো।


৫৭ বছরের ক্যামেরন ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে ঐতিহাসিক এক গণভোটে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে রায় এলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ক্যামেরন। তিনি ইইউতে থেকে যাওয়ার পক্ষে প্রচার চালিয়েছিলেন।


পদত্যাগের পর গত সাত বছর নিজের স্মৃতিকথা লিখে এবং ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন ক্যামেরন। যদিও ব্যবসায় তেমন একটা সুবিধা করতে ব্যর্থ হন তিনি। তার ফিন্যান্স ফার্ম ‘গ্রিনসিল ক্যাপিটাল’ বন্ধ হয়ে গেছে।


বিবিসি জানায়, সোমবার নতুন দায়িত্ব গ্রহণের পর হাসি মুখেই ১০ ডাউনিংস্ট্রিট ছাড়েন ক্যামেরন।


পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লেখেন, “যদিও আমি গত সাত বছর ধরে সামনের সারির রাজনীতির বাইরে ছিলাম, তবে আমি আশা করছি, এগারো বছর ধরে রক্ষণশীল নেতা এবং ছয় বছর প্রধানমন্ত্রী হিসেবে আমার যে অভিজ্ঞতা তা আমাকে বর্তমান প্রধানমন্ত্রীকে সহায়তা করতে সাহায্য করবে।”


মধ্যপ্রাচ্য ইস্যুতে ডেভিড ক্যামেরন ইতিবাচক ভূমিকা রাখবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। আসন্ন জাতীয় নির্বাচন, ইউরোপের সাথে সম্পর্ক, মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে টোরি পার্টির সিদ্ধান্ত সামনের দিনগুলোতে কনসারভেটিভ সরকারের রাজনৈতিক ভবিষ্যত নির্ভর করবে তাই ঋষি সুনাকের ক্যাবিনেটে চলছে বড়ো ধরণের পরিবর্তন।



আরও খবর