সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পদক প্রদান হাশিমপুরে ভাবগাম্ভীর্যে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ‎বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শরিফুলের ৬ উইকেট, স্মিথ-গ্রিনের জুটিতে অজিদের লিড ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

ব্যারিস্টার হলেন জনাব মুনির চৌধুরীর এক মাত্র ছেলে নাবিল চৌধুরী


ব্যারিস্টার হলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মাদারীপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ জেলা পরিষদের সাধারণ সম্পাদক জনাব মুনির চৌধুরীর এক মাত্র ছেলে, মরহুম সেরাজুল হক চৌধুরী ও হোসনে আরা চৌধুরীর বড় নাতি নাবিল চৌধুরী, বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন্‌ থেকে আইন শিক্ষার মর্যাদাপূর্ণ ডিগ্রি ব্যারিস্টার -বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) "ল" ডিগ্রি অর্জন করেছেন।  তিনি এলএলবি ইউনিভার্সিটি অফ লন্ডনে এবং এলএলএম করেছেন বিপিপি ইউনিভার্সিটি লন্ডন থেকে।




ব্যারিস্টার নাবিল চৌধুরীর  এই কৃতিত্বে পরিবারের পাশাপাশি আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবরাও ভীষণ খুশি। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়াতে  তাঁকে অভিনন্দনে ভাসাচ্ছেন। তার পৈতৃক নিবাস মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায়। দুইভাই বোনের মধ্যে ব্যারিস্টার নাবিল চৌধুরী ছোট এবং তার বড় এক বোন রয়েছে। 




পড়াশুনার পাশাপাশি ক্রিকেট খেলায়ও ব্যারিস্টার নাবিল চৌধুরী অনেক পারদর্শী। একসময় খেলতেন ঢাকা DOHS ক্লাবের হয়ে। লন্ডন গিয়ে পড়াশুনার পাশাপাশি তিনি কয়েকটি ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছেন। এক সময় স্থানীয় এসেক্স কাউন্টি লীগের সুপরিচিত  নাম ছিলেন এই নাবিল চৌধুরী। এক সিজনে সর্বোচ্চ রান করেছিলেন। 




অত্যন্ত মেধাবী, রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও তার মধ্যে অহংকার এর কোনো ছিটেফোঁটা নেই। অত্যন্ত ভদ্র, স্বল্পভাষী ও মিশুক মনের অধিকারী হওয়ায় সবাই তাকে অত্যন্ত ভালোবাসেন। বাবা মায়ের অহংকার আর সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন  ব্যারিস্টার নাবিল চৌধুরী।  আশাকরি কর্ম জীবনেও তিনি তার সুনাম ও সাফল্য ধরে রাখবেন। 

Tag
আরও খবর