জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ব্যারেটিয়ান্স স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইজাজ-মারুফ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-08-2022 08:54:24 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


ব্যারেটিয়ান্স স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২২-২৩ কার্যবর্ষের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ভোলা জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ চরফ্যাশন সরকারি টাফন্যাল ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপের প্রাক্তন স্কাউটদের সংগঠন "ব্যারেটিয়ান্স স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন'র" যাত্রা শুরু হয়েছে।


গতকাল ২৫ আগস্ট (বৃহস্পতিবার) রাতে সংগঠনটির উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২০২২-২৩ কার্যবর্ষের পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।




নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান ইজাজ এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান মারুফ। তারা দুজনই ২০১৫ সালে ভোলা জেলার ইতিহাসে প্রথম বারের মতো প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন।


কমিটিতে সহ-সভাপতি হয়েছেন রাফসান, সোহান ও মেহেরাব। যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল, সাজিদ, আকাশ, আসিফ ও মাহাবুব। সাংগঠনিক সম্পাদক নাফিজ, সাইফুল, লাকাত, আলিফ, সাদমান ও আসাদুজ্জামান। সহ সাংগঠনিক সম্পাদক বায়েজিদ, অনিক, আমিনুল, মেজবা এবং তানজীল।


দপ্তর সম্পাদক রাতুল, উপ দপ্তর সম্পাদক জিহাদ, অর্থ সম্পাদক মারুফ, উপ অর্থ সম্পাদক নিহাদ, প্রকাশনা সম্পাদক সাকিব, উপ প্রকাশনা সম্পাদক ফাহাদ। প্রচার সম্পাদক মেহেদী, উপ প্রচার সম্পাদক আলভী, সাংস্কৃতিক সম্পাদক সাদ, উপ সাংস্কৃতিক সম্পাদক শিহাব। কার্যনির্বাহী সদস্য জাহিদ, সাইদ, সোহোরাব ও শাহী।




নব নির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান ইজাজ বলেন, "স্কাউটিং একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন স্কাউটদের দলমত নির্বিশেষে এই প্লাটফর্ম সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখবে বলে আমি বিশ্বাস করি। যেকোনো প্রতিষ্ঠানে সকল আয়োজনে শক্তিশালী সহযোগী হিসেবে অ্যালাইমনাইকে গণ্য করা হয়। আমাদের এ সংগঠন এর ক্ষেত্রেও এ ধারা অব্যাহত থাকবে প্রত্যাশা করছি। নতুন কমিটি সেটি জোরদার করতে সক্ষম হবে বলে আশাবাদী। সেই সাথে দায়িত্ব প্রাপ্ত সকলের প্রতি রইলো অবিরাম ভালোবাসা"


নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান মারুফ বলেন, " আমাদের বিদ্যালয়ের প্রাক্তন স্কাউটদের এই সংগঠন আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে বলে প্রত্যাশা করছি। সূচনালগ্ন থেকে যারা আমাদের সহযোগিতা করেছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমাদের এই সংগঠন বিদ্যালয়ের সকল আয়োজনে সক্রিয় ও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশা করছি। সংগঠনের অগ্রযাত্রায় সকলের সুচিন্তিত মতামত ও সহযোগিতা কামনা করছি।" 

আরও খবর