সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পুরষ্কার পেলেন জসিম উদ্দিন

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরষ্কার অর্জন করেছেন মিরসরাই উপজেলার জসিম উদ্দিন। তিনি উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাইতকান্দি গ্রামের মরহুম মনির আহম্মদের বড় ছেলে। এছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মিরসরাই ইউনিটের স্বেচ্ছাসেবক হিসেবে ৩ দশকেরও বেশি সময় যাবত সেবা প্রদান করে আসছেন।

এদিকে জসিম উদ্দিন মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পুরষ্কার অর্জন করায় মিরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পুণরায় তাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ডি ডি অফিসার হাফেজ আহম্মেদ।
অনুভ‚তি ব্যক্ত করে জসিম উদ্দিন বলেন, ‘এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি আমার মিরসরাই উপজেলার পুরো সিপিপি পরিবারের। আমি চাই আমার এই অর্জন ভবিষ্যত প্রজন্মকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে অনুপ্রাণিত করবে।’

জসিম উদ্দিনের বড় ছেলে আর্কিটেক মুসলিম উদ্দিন বলেন, ‘ঘূর্ণিঝড়ে মানুষ যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে তখন আমার বাবা পরিবার পরিজন ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ান, তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। তিনি এভাবে দীর্ঘ ৩৪ বছর ধরে মিরসরাইয়ের পথে প্রান্তরে কাজ করে চলেছেন।’

উল্লেখ্য, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঢাকাস্থ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটরিয়ামে নির্বাচিত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের পুরষ্কার প্রদান করা হয়। এবার সারাদেশের ৮০ হাজার স্বেচ্ছাসেবকের মধ্যে বাছাই করে ৪২ জন নারী ও ৪২ জন পুরুষকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জসিম উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।


Tag
আরও খবর





deshchitro-6aa017be4b6dd-080926081214.webp
আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে