তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ

মোস্তাফিজদের দিল্লির হারের হ্যাটট্রিক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-04-2023 03:09:20 am

আইপিএলে একের পর এক ম্যাচ হেরে চলেছে দিল্লি ক্যাপিটালস। লখনউ সুপার জায়ান্টস, গুজরাট টাইটান্সের পর এবার রাজস্থান রয়্যালসে ধরাসায়ী দলটি। যে দলে রয়েছেন বাংলাদেশি তারকা মোস্তাফিজুর রহমান।


গুয়াহাটিতে শনিবার দিনের প্রথম ম্যাচটি ৫৭ রানে জিতে নেয় রাজস্থান। ঠিক ২০০ রানের লক্ষ্য ছিল দিল্লির সামনে। যা তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৪২ রান করতে পারে ডেভিড ওয়ার্নার, রোভমান পাওয়েলদের নিয়ে গড়া দলটি।


দিল্লির এই তিন ম্যাচেই একাদশে ছিলেন না মোস্তাফিজ। নিজেদের প্রথম ম্যাচের দিন ভাড়া করা বিমানে তাকে উড়িয়ে নিয়েও বসিয়ে রাখছে দিল্লি। দলটির টানা তিন হার সমর্থকদের জন্য হতাশারই। বিশেষ যখন তাদের ডাগআউটে রয়েছেন সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিরা।


টস হেরে প্রথমে ব্যাটিং নামা রাজস্থানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও জস বাটলার। ইংলিশ ব্যাটার বাটলার ৫১ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেন। জয়সোয়াল ৩১ বলে ৬০ রান করেন সমান চার ও ছক্কায়। শেষের দিকে শিমরন হেটমায়ার করেন ২১ বলে ৩৯ রান। ‍সুবাদে ৪ উইকেটে ১৯৯ রানের পুঁজি গড়ে রাজস্থান।


জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল দিল্লি। ট্রেন্ট বোল্ডের করা প্রথম ওভারে চার বলের মধ্যে দুই উইকেট পড়ে যায় তাদের। প্যাভিলিয়নে ফেরেন পৃথ্বী শ (০), মনিশ পাণ্ডে (০)। তাদের হয়ে একা লড়াই করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৫৫ বলে ৬৫ রান করেন। পাশাপাশি ললিত যাদব ৩৮ রান করেন। অন্যদের মধ্যে দুই অঙ্কের স্কোর কেবল রাইলি রুশোর (১২ বলে ১৪)। তাই বড় পরাজয় বরণ করতে হয় দিল্লির। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচসেরা হয়েছেন যশস্বী জয়সোয়াল।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে