তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ

পাঞ্জাবকে উড়িয়ে আইপিএলে হায়দরাবাদের প্রথম জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-04-2023 06:52:25 am

শিখর ধাওয়ানের পাঞ্জাবকে উড়িয়ে আইপিএলে প্রথম জয় পেল মার্করামের হায়দরাবাদ। চলতি আসরে এটাই প্রথম হার পাঞ্জাবের। 


অপরদিকে ৮ উইকেটের এই জয়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসল হায়দরাবাদ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। পাঞ্জাব কিংসের হয়ে একাই লড়ে গেছেন শিখর ধাওয়ান। এক রানের জন্য তিনি পূর্ণ করতে পারেননি সেঞ্চুরি।


জবাব দিতে নেমে রাহুল ত্রিপাঠি ও এইডেন মার্করামের দারুণ ব্যাটিংয়ে ১৭ ওভার ১ বলেই জয় পায় হায়দরাবাদ।


প্রথম বলে প্রাবসিমরান সিংকে হারিয়ে শুরু হয় পাঞ্জাবের ইনিংস। অধিনায়ক শিখর ধাওয়ান একপ্রান্তে লড়তে থাকলেও অপরপ্রান্তে উইকেটের মিছিল শুরু হয়। দুই অঙ্কের ঘর স্পর্শ করা আরেক ব্যাটার ছিলেন স্যাম কারেন (২২)। লড়তে থাকা ধাওয়ান ফিফটি পূর্ণ করেন ৪২ বলে। তবে ৯৯ রানেই শেষ হয় তার ইনিংস। অপরাজিত এই ইনিংস তিনি সাজান ৫ ছক্কা ও ১২ চারে।  


হায়দরাবাদের হয়ে দারুণ বোলিং করেন মায়াঙ্ক মারকান্দে। চার ওভার বল করে ১৫ রান খরচায় তিনি নেন ৪ উইকেট। জোড়া উইকেট নেন মার্কো ইয়ানসেন ও উমরান মালিক।


রান তাড়ায় খেলতে নেমে ধীরগতির শুরু করেন হায়দরাবাদের দুই ওপেনার হ্যারি ব্রুক ও মায়াঙ্ক আগারওয়াল। ব্রুক ১৩ রান করে বিদায়ের পর মায়াঙ্ক উইকেট হারান ২১ রান করে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি হায়দরাবাদকে। 


ত্রিপাঠি ও মার্করামের শতরানের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন ত্রিপাঠি। মার্করাম করেন ২১ বলে অপরাজিত ৩৭ রান।  

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে