অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

শ্রীপুরে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী। 


শুক্রবার(২৬ আগস্ট)বেলা ১১ টায় পৌরসভার গাড়োপাড়া ফখরুদ্দিন মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।



মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, ২০১৩ সালের জুন মাসে ওই গ্রামের হাজী মো.একরাম হোসেনের ছেলে মো. আতিকুল ইসলামের মরদেহ একটি পুকুরের পানি থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একরাম হোসেনের স্ত্রী ঝর্না আকতার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় হত্যা মামলা নং ৪৬(৬)১৩ দায়ের করেন। শ্রীপুর থানা পুলিশ যথা সময়ে অভিযোগ পত্র দাখিল করে। বাদীর আপত্তির মুখে অভিযোগপত্রটি আদালতে গৃহিত হয়নি। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশ, জেলা অপরাধ দমন বিভাগ সিআইডি, পিবিআই পৃথকভাবে আরো তিন দফা অভিযোগ পত্র দাখিল করে। এতেও আপত্তি তুলে মামলার বাদী। বর্তমানে মামলাটি গাজীপুর জেলা পুলিশের তদন্তাধীন আছে। মামলায় অভিযুক্ত সোহাগ আহমেদ, শিপন ঢালী, আজিজুল, মাহজাহারুলসহ অন্যদের দাবী মিথ্যা সাজানো মামলায় জড়িয়ে তাঁদেরকে ৯ বছর ধরে চরমভাবে হয়রানি করা হচ্ছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে বিচার কার্যও ।তদন্তের নামে হয়রানী ও নির্যাতনের স্বীকার হচ্ছেন তারা।


 মানবন্ধনে স্থানীয়রা আরও জানান,তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মামলাটি দ্রুত প্রত্যাহার করে হয়রানি থেকে মুক্তির দাবি জানান। 


মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য  মো.আবুল খায়ের বিএসসি সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

Tag
আরও খবর