ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

বাঘায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় আইন শৃংখলা নিয়ন্ত্রন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন, চোরাচালান প্রতিরোধ ও নাশকতা প্রতিরোধ নিয়ে পৃথক চারটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০-জানুয়ারী) সকালে নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাদক উদ্ধারে বাঘার দু’টি সীমান্তরক্ষী বিজিবি ক্যাম্পের ব্যর্থতা এবং দলিল লেখকদের স্বেচ্ছাচারিতা নিয়ে নানা প্রশ্ন উঠে । 

সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড: লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌর মেয়র আক্কাস আলী, অফিসার ইনচার্জ(ওসি’র) প্রতিনিধি, বাঘার সকল ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিক সহ সুশীল সমাজের নেত্রীবৃন্দ। 

সভায় মাদক সেবন ও বিক্রী, হাটে অতিরিক্ত টোল আদায়, গণহারে যে কোন বিষয় নিয়ে মাইকিং, বাল্য বিয়ে প্রতিরোধ, দ্রব্য মুল্যের বাজার মনিটরিং ,যানজট নিরসন, ইমো-বিকাশ হ্যাকিং, রাস্তায় অকেজ হওয়া সৌর বিদ্যুৎ ল্যাম্পপোস্ট সংস্কার, উন্নয়ন কাজে অনিয়ম এবং মাদক উদ্ধারে বাঘার দু’টি সীমান্তরক্ষী বিজিবি ক্যাম্পের অসন্তষ্ট জনক কার্যক্রম ও দলিল লেখকদের দুর্ণীতি নিয়ে আলোচনা হয়। 

এ সময় বাংলাদেশ বর্ডারগাড বাঘা সীমান্ত এলাকার আলাইপুর ও মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত কম্পনী কমান্ডার  যথা ক্রমে- নিপেন্দ্রনাথ সরকার ও  কামাল উদ্দিন বলেন, বর্তমানে  আমরা যারা ক্যাম্পের দায়িত্বে থাকি  তাদের প্রায়  এক স্থান থেকে অন্য স্থানে বদলি করা হয়। এ ছাড়াও লোকবল সংকট থাকায় আমরা  খুব বেশি মামলা দিতে পারিনা।  এ সভায় দলিল লেখক সমিতির দৌরাত্ব ও অনিয়ম নিয়ে অধিকাংশ বক্তা  ক্ষোভ প্রকাশ করেন।  তবে উক্ত সভায় দলিল লেখক সমিতির পক্ষে কেউ উপস্থিত ছিলেন না। 

এদিকে পৃথক চারটি সভার সভাপতি ও বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, আজকের সভায় অনেক গুরুত্বপূর্ন কিছু  বিষয় উঠে এসছে। পর্যায় ক্রমে সব গুলোয় দেখভাল করা হবে। তিনি নানা অভিযোগের প্রেক্ষিতে বাঘা থানা পুলিশ-সহ উপস্থিত সকলের সহোযোগিতা  কামনা    করেন। 



Tag
আরও খবর