হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

বিজেপি আমাকে থামাতে পারবে না: রাহুল গান্ধী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2023 03:47:55 pm

সংসদ সদস্য পদ হারানোর মাসখানেক পরই নিজের ছেড়ে আসা লোকসভা কেন্দ্র কেরালার ওয়ানাডে রাহুল গান্ধী। জনজোয়ারে ভেসে রাহুল বললেন, তারা (বিজেপি) আমাকে জেলে পাঠাতে পারে। ঘরছাড়া করতে পারে। কিন্তু ওয়ানাডের মানুষের প্রতিনিধিত্ব করা থেকে থামাতে পারবে না।


এদিন রাহুল একটি রোড শো করেন। শেষে একটি জনসভাও। সেই জনসভা থেকেই তিনি বলেন, সংসদ সদস্য শব্দটা একটা তকমা মাত্র, একটা পদ মাত্র। বিজেপি আমার নামের পাশ থেকে সেই তকমাটা সরিয়ে নিতেই পারে।


আমাকে জেলে পাঠাতে পারে, ঘরছাড়া করতে পারে, কিন্তু ওয়ানাডের মানুষের প্রতিনিধিত্ব করা থেকে আমাকে আটকাতে পারবে না। এতবছরেও তারা আমাকে বুঝতে পারলো না। ভেবেছে আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে বা আমাকে বাড়িছাড়া করলে আমি ভয় পেয়ে যাবো।


রাহুল আরও বলেন, বিজেপি আমাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে। আমি আর সংসদ সদস্য নই, তাই ওখানে থাকতে পারবো না। এই বাড়ি হারিয়ে আমি খুশি। ওখানে থাকতে আমি ভালোবাসি না। আমি দেখেছি বন্যার সময় এই ওয়ানাডেতে কত মানুষকে ঘরছাড়া হতে হয়েছে।


এদিন রাহুলের রোড শোতে হাজার হাজার কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে উপস্থিত ছিলেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধীও। সেটা নিয়ে জল্পনাও শুরু হয়েছে।


নিয়ম অনুযায়ী, কোনো কেন্দ্র জনপ্রতিনিধিহীন হয়ে গেলে ৬ মাসের মধ্যে সেই কেন্দ্রে উপনির্বাচন করতে হয়। সেই হিসেবে গেলে নির্বাচন কমিশনকে চলতি বছরেই ওয়ানাড কেন্দ্রে উপনির্বাচন করাতে হবে।


জানা গেছে, রাহুল যদি ততদিনে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ আনতে না পারেন, তাহলে ওয়ানাডে উপনির্বাচন হলে রাহুলের জায়গায় প্রিয়াঙ্কাকে সংসদ সদস্য হিসেবে চাইছে কেরালা কংগ্রেস।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে