ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সাতক্ষীরা পাটকেলঘাটার হাইস্কুল রোড নামে পরিচিত রস্তাটিতে হাটু-কাদা পানির জন্য লাগেনা কোন মৌসুম

সাতক্ষীরা জেলার প্রধান বাজিন্য কেন্দ্র পাটকেলঘাটার গুরুত্বপূর্ণ হাই স্কুল রাস্তাটির সংস্কার আজ এলাকাবাসীর প্রানের দাবীতে পরিনত হয়েছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশে এ ধরনের গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন হবে।


মাননীয় সাংসদ সদস্য মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তপক্ষ রাস্তা দু’টির দিকে নজর দেবেন কি ? সাংবাদিকরা শুধু জরাজীর্ণ পাটকেলঘাটার হাইস্কুল সড়কটি নিয়ে দীর্ঘদিন ধরে সচিত্র প্রতিবেদন প্রকাশ করলেও সুফল এখনো আসেনি। সরকার দলীয় নেতাদের রাস্তাটি প্রয়োজন উপলব্ধি করে শুধু বড় বড় কথার বুলি শুনে যাচ্ছে ভুক্তভোগী এলাকাবাসী। থানা সদরের এই রাস্তাটিতে হাটু-কাদা পানির জন্য কোন মৌসুম লাগেনা। রাস্তাটির এমন নাজুক অবস্থা যে সব মৌসুমে হাটু কাদা পানির মধ্যে নিমজ্জিত থাকে।


চলাচল করতে পারেনা কোন যানবাহন। সাংবাদিকরা রাস্তাটি লেখালেখি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু কর্তা ব্যক্তিরা ১০/১২ বার উক্ত রাস্তাটি সংস্কারের জন্য মাপামাপি করেন কিন্তু কোন অদৃশ্য কারনে সংস্কার কাজ এ পর্যন্ত শেষ। সড়কটিতে ছোট বড় ৫০টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান, কয়েকটি এনজিও, ডাক্তার খানা, একটি ক্লিনিক, আবাসিক এলাকা রয়েছে।


এ রোডের ব্যবসায়ী ফরহাদ হোসেন জানান, রাস্তার বেহাল দশায় ব্যবসায়ীক লোকসান গুনতে গুনতে ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে। ১ বছর পূর্বে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তাটির জমা থাকা মাটি পরিষ্কার ও আদলা ইট ফেলে করে চলাচলের কিছুটা উপযোগী করা হলেও বর্তমানে এ রাস্তাটি দিয়ে যাতায়ত করার কোন পরিবেশ নেই। কোন ক্রেতা সাধারন আসতে চাইনা।


রাস্তাটি অভিভাবক হীনের মত পড়ে রয়েছে। প্রায় দেখা যায় রাস্তাটি সংস্কারের জন্য মাপামাপি করে কিন্তু কার্যত কিছুই হয়না। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ কে জানানো হলেও এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে বর্ষায় প্রায় হাটু-কাদা পানিতে চলতে হচ্ছে হাজার হাজার সাধারন জনগণকে।


সাতক্ষীরা-১(তালা-কলারোয়া)’র সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রায় বিভিন্ন মিটিং সংবাদ সম্মেলনে বলেন, পাটকেলঘাটার উন্নয়নের সাথে সাথে রাস্তা ঘাটের কাজ দ্রুততার সাথে শুরু হবে। কিন্তু জনগন কে শুধু শুনতে হচ্ছে হবে হবে হবে তবে সেটা কবে হবে এটা এলাকাবাসী জানে না।


তালা উপজেলা বাসী জানে রাজনৈতিক প্রতিবন্ধকতায় হাইস্কুল রাস্তাসহ অধিকাংশ রোডের কাজ শুরু হচ্ছে না। সাধারন এলাকাবাসীর প্রশ্ন রাজনৈতিক কারনে সাধারন জনগন কেন কষ্ট পাবে? পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়তকারী ১৫/১৮ শত শিক্ষার্থী নিদারুণ কষ্ট সহ্যকরে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ঝুকি নিয়ে যেতে হয়।


এ ছাড়া হাজার জনসাধারন রাস্তাটি ব্যবহার করে প্রতিনিয়ত। সড়কের পাশে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ হতে বসেছে। রাস্তাটি ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতে বড় বড় গর্তের মধ্যে পানি জমে থাকায় দুগর্ন্ধের সৃষ্টি হয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবসায়িক কাজকর্ম করতে দোকানীদের কষ্ট হয়। তাছাড়া রাস্তার পাশের ব্যবসা প্রতিষ্ঠান গুলো ক্রেতা শূন্যতায় ব্যবসায়ীক লোকসান গুনতে হচ্ছে।


রাস্তাটির দু’ধারে গড়ে উঠেছে আবাসিক এলাকা, হাজার হাজার মানুষের মধ্যে শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষাথী, এনজিও কর্মী, কৃষক, বিভিন্ন ধরনের শ্রমিকরা নিদারুন কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। পাটকেলঘাটা এলাকাবাসীর প্রানের দাবী যাতে অতিদ্রুত রাস্তাটি সংস্কার পূর্বক পিচের/ঢালায়ের ব্যবস্থা করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার ব্যবস্থা করেন।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে