এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় কারাবন্দী সাবেক ছাত্রদল নেতা লাকির মৃত্যু

সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দী সাবেক ছাত্রদল নেতা জাবিদ রায়হান লাকির মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (২৭ আগষ্ট) রাত একটার দিকে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জাবিদ রায়হান লাকি, জেলার কলারোয়া সরকারি কলেজ ছাত্রদল, পৌর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ছিলেন। 

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমতাজুল ইসলাম চন্দন জানান, কারাগারে থাকার পর ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়েন সাবেক ছাত্রদল ও যুবদল নেতা লাকি। কারা কর্তৃপক্ষ তাকে যথাযথ চিকিৎসা দেননি। একটি মিথ্যা মামলার রায়ে তিনি সাড়ে চার বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন। পৃথক আরেকটি মামলাকে কেন্দ্র করে আদালতে হাজির করার জন্য লাকিকে খুলনা মেডিকেল কলেজ থেকে সাতক্ষীরায় নিয়ে আসা হয়। সাতক্ষীরা মেডিকেলে যথাযথ চিকিৎসা না পেয়ে তিনি মারা গেছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মানস কুমার মণ্ডল বলেন, আগে তিনি স্ট্রোক করেছিলেন। ডায়বেটিস ও ফুসফুসে ইনফেকশনসহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। 

সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, লাকি নামের দণ্ডপ্রাপ্ত আসামির শরীরের বাম পাশ অবস ও তার অনিয়ন্ত্রিত ডায়বেটিক ছিল। চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কারা কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা করাননি সে কারণে মারা গেছেন এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটা সঠিক নয়। আমরা তাকে এর আগেও খুলনায় নিয়ে গেছি। কেউ মারা গেলে এমন অভিযোগ বাস্তবসম্মত নয়। 

Tag
আরও খবর




6a703ea25d3ea-030826010922.webp
৫ আগস্ট ছুটি নেই যাদের

১ দিন ৪৫ মিনিট আগে