রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ইসলামপুরে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় ইউএনওর জিডি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাত ঘটানোরও দাবি শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর গণমিছিল ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক শাবানার নমিনী পোরশায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ওঝার কাছে নিয়ে সময়ক্ষেপণের অভিযোগ, সচেতনতার আহ্বান চিকিৎসকদের বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন:সভাপতি- আবু তাহের, সেক্রেটারি-মুকুল কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, পিতাকে অর্থদণ্ড কলারোয়া সীমান্তে ভারতীয় ঔষধ উদ্ধার উলিপুরে নিরাশির পাথারে সড়কের পাশ থেকে ড্রাইভারের লাশ উদ্ধার উদ্ধার অভিযানের পর মিলল নিখোঁজ জেলের দেহ আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত - ১ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা সার্টিফিকেট নয়, মানুষের প্রতি ভালোবাসাই প্রকৃত নেতৃত্বের অলংকার'—অ্যাডভোকেট জসিম উদ্দিন জাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ৩৮ পরিবারে আর্থিক সহায়তা প্রণোদনার বীজ বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহে বাধা ও সাংবাদিককে হত্যার হুমকি কক্সবাজারে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ একাধিক থানায় ৬ মামলার আসামীসহ ২ মা/দ/ক কারবারি আটক।

চট্টগ্রাম বন্দর এলাকা থেকে চুরি যাওয়া কাভার্ডভ্যানসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার


চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিমতলা বন্দর ট্রাক মালিক সমিতি অফিসের সামনে রাস্তার উপর থেকে চুরি হওয়া ঢাকা -মেট্টো -ট-১৫-৪৩৪২ নম্বরের কাভার্ডভ্যানসহ চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (১২ এপ্রিল) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।


গ্রেপ্তারকৃতরা হলেন, চোর চক্রের মূল হোতা মো. ফখরুল ইসলাম রাব্বি (১৯) এবং মো. জাহাঙ্গীর আলম শেখ (৪৫)। তাদের মধ্যে রাব্বির বাড়ি কুমিল্লায়, তিনি বর্তমানে নিমতল এলাকায় থাকেন। অপরজনের বাড়ি মুন্সিগঞ্জে, তিনি বর্তমানে কাটগড় এলাকায় থাকেন।


এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন,

এ ঘটনায় গাড়ির মালিক আল শাহরিয়ার ইমন থানায় মামলা দায়ের করলে গত ১০ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মাসুদুর রহমান নেতৃত্বে নগরীর বন্দর থানাধীন নিমতলা খালপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ফখরুল ইসলাম রাব্বিকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্য মোতাবেক হালিশহর থানাধীন চৌধুরীপাড়াস্থ টোল রোড সংলগ্ন আইয়ুব আলী মিস্ত্রি বাড়ীর পার্শ্বে জামালের গ্যারেজের সামনে থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। গাড়ির ৩টি চাকা খুলে বিক্রি করে দেন।

জব্দকালে বর্ণিত কাভার্ডভ্যানের ০৩টি চাকা না পাওয়ায় আটককৃতকে জিজ্ঞাসা করলে সে জানায় যে, ০৩টি চাকা জনৈক মোঃ জাহাঙ্গীর আলম শেখের নিকট বিক্রি করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্য মোতাবেক চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাহাঙ্গীর আলম শেখকে গ্রেফতার করেন এবং মোঃ জাহাঙ্গীর আলম শেখ এর গ্যারেজে তল্লাশি করে কাভার্ডভ্যানের ০৩টি চাকা উদ্ধারপূর্বক জব্দ করেন।


আরও খবর