৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার অন্যতম শিক্ষা ও সামাজিক সংগঠন ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 


১২ এপ্রিল বৃহস্পতিবার আসরের নামাজের পর অত্র ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এই ইফতার মাহফিল শুরু করা হয়। অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয় আলোচনা করেন । 


এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল হাসেম, ইসলামি ব্যাংকের কর্মকর্তা মোঃ আহমদ উল্লাহ, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ সলিম উল্লাহ, মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম সোহাগ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন, বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ, মাওলানা মোঃ খায়রুল ইসলাম, বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ সহ এলাকার বিভিন্ন স্তরের জনগন। 


তাছাড়া রমজান মাসের শুরুতে অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অত্র সংগঠন।


অত্র ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হেলাল উদ্দিন জানান, প্রতিষ্ঠানটির মূলমন্ত্র হিসেবে শিক্ষা,সেবা ভাতৃত্ব কে প্রাধান্য দিয়ে সর্বোপরি একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়াই আমাদের মূল লক্ষ্য। আমরা আগামীতেও এসকল সেবা মূলক কর্মকান্ডে এগিয়ে যাব ইনশাআল্লাহ।



আরও খবর