লোহাগাড়ায় মাটি খেকোদের দৌরাত্ম, হুমকির মুখে উর্বর কৃষিজমি ও পাহাড়ি পরিবেশ পলাশে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ‎ নোয়াখালীর হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ বাধ্যতামূলক: গুতেরেস চাকরি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাঠাল ইরান সারাদেশে মহান মে দিবস পালিত নাগেশ্বরীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন: অধিকার আদায়ের অঙ্গীকার বন্ধ কলকারখানা চালু ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চিলমারীতে অবশেষে "চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা" হত্যার মুল আসামি গ্রফতার ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২ ঝিনাইগাতীতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন লালপুরে মে দিবস পালিত শ্রমিকদের অধিকার প্রশ্নে বিএনপি আপোষহীন : এমপি সুলতান মাহমুদ বাবু কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত তেলের সংকটে বদলে যাচ্ছে চাষের ধরণ—শিবচরে ‘বিনা চাষে পাট’ নতুন সম্ভাবনার ইঙ্গিত

অনুন্নত টয়লেট ব্যবহার করে ৭ শতাংশ পরিবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 02:57:22 pm

দেশে এখনো ৬ দশমিক ৯৯ শতাংশ পরিবার অনুন্নত টয়লেট ব্যবহার করে। বিপরীতে দেশের মোট খানার (পরিবার) ৯২ দশমিক ৩২ শতাংশ ব্যবহার করে উন্নত টয়লেট।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘খানার আয় ব্যয় জরিপ ২০২২’-এর ফলাফলে এমন চিত্র দেখা গেছে।


সারাদেশের ৭২০টি নমুনা এলাকায় পরিচালিত হয় এই জরিপ। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়নের ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সেকশন রয়েছে। এই ১০টি সেকশনের তথ্য সংগ্রহের জন্য একজন তথ্য সংগ্রহকারী প্রতিটি খানায় ১০ বার ভিজিট করেন।


জরিপ পরিচালনার সময়কাল ১ জানুয়ারি ২০২২ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২২। অর্থাৎ এক বছর ধরে তথ্য সংগ্রহ করা হয়েছে।


জরিপে দেখা গেছে, ০ দশমিক ৬৯ শতাংশ খানা উন্মুক্ত স্থানে মলত্যাগ করে অর্থাৎ তাদের সুনির্দিষ্ট কোনো টয়লেট সুবিধা নেই। পল্লি এলাকায় ৯০ দশমিক ৯১ শতাংশ পরিবার উন্নত টয়লেট সুবিধার আওতায়, ৮ দশমিক ১২ শতাংশ অনুন্নত টয়লেট ব্যবহার করে। এছাড়া পল্লি এলাকায় ০ দশমিক ৯৭ শতাংশ পরিবার উন্মুক্ত স্থানে টয়লেট করেন।


শহরে ৯৬ দশমিক ৩১ শতাংশ পরিবার উন্নত টয়লেট সুবিধার আওতায়, ৪ দশমিক ৫৯ শতাংশ অনুন্নত টয়লেট সুবিধার আওতায় রয়েছে। শহরে এখনো ০ দশমিক ০৯ শতাংশ পরিবার উন্মুক্ত স্থানে মলত্যাগ করে।

আরও খবর


69eb93d516ed6-240426100125.webp
এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ

৭ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে