সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

আরও দুই হাজার কোটি টাকার শরিয়াহ বন্ড ছাড়ছে সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2025 09:46:09 am

রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণ প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে সরকার দুই হাজার কোটি টাকার ইসলামি বন্ড (সুকুক) ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। সাত বছর মেয়াদী সুকুক বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটি।


মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ জানায়, আগামী ১৯ মে ইসলামি সিকিউরিটিজ সেকেন্ডারি মার্কেটে এই বন্ডের তালিকাভুক্তি কার্যক্রম শুরু হবে। বন্ড ইস্যুর আনুষ্ঠানিকতা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজন করা হবে।


বন্ডটির অভিহিত মূল্য দুই হাজার কোটি টাকা। এ বন্ডে বিনিয়োগকারীদের জন্য মুনাফা নির্ধারিত সময় অনুযায়ী পরিশোধ করা হবে। ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যু করা হবে যার মেয়াদোত্তীর্ণের তারিখ ২০৩২ সালের ২০ মে।


এ সুকুকে বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীদেরকে বার্ষিক ১০.৫০% হারে ভাড়া ষান্মাষিক ভিত্তিতে পরিশোধ করা হবে। বাংলাদেশ ব্যাংকের সাথে চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এরূপ সকল ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি সরাসরি নিলামে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া, দেশি-বিদেশি ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীসহ বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড বাংলাদেশ ব্যাংকের সাথে চলতি/আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এমন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে পারবেন।


দেশি-বিদেশি ব্যক্তি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, পেনশন ও প্রভিডেন্ট ফান্ডসহ সব ধরনের প্রতিষ্ঠান এই সুকুকে বিনিয়োগ করতে পারবে। এছাড়া বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই বন্ড হস্তান্তর ও লেনদেন করতে পারবেন।


বন্ডটির দরপত্র গ্রহণ শুরু হবে আগামি ১৮ মে, সকাল ১০টায় এবং শেষ হবে ১৯ মে, দুপুর ১২টা ৩০ মিনিটে। ২০২৫ সালের ২০ মে নির্ধারণ করা হবে বন্ড ইস্যুর মুনাফার হার এবং বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটিজ হিসাবে লেনদেন সম্পন্ন করা হবে।


নিলামে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশ ব্যাংকের সাথে রক্ষিত চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব বিকলন এবং সিকিউরিটিজ হিসাব আকলন করে এ লেনদেন সম্পন্ন করা হবে

আরও খবর


6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

২৪ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

২৫ দিন ২২ ঘন্টা ৪১ মিনিট আগে