হাতিয়ায় পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফাজিল অনার্স পরীক্ষার্থীদের নিয়ে তা'মীরুল মিল্লাতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম ইসলামী যুব মজলিসের দেশব্যাপী দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে বড়লেখায় যুব সমাবেশ শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল

পীরগাছায় বিএনপির একাংশের ইফতার মাহফিল

রংপুরের পীরগাছায় বিএনপির একাংশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে পীরগাছা সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পীরগাছা সদর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজার রহমান রেজার সভাপতিত্বে ও জেলা তাঁতীদল নেতা নাজিউর রহমানের পরিচালনায়। 


এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাওলা ইউনিয়ন চেয়ারম্যান নাজির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তাম্বুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজওয়ান আলী বাবলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদল-যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম ডালেজ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা আমজাদ হোসেন, জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান কামাল, উপজেলা তাঁতীদলের সভাপতি মোখলেছুর রহমান, ছাওলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আবু নাঈম ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন প্রমুখ।


বক্তারা বলেন, সদ্য ঘোষিত উপজেলা আহবায়ক কমিটিতে দলের জন্য ত্যাগী, সৎ ও নিবেদিত নেতাদের মূল্যায়ণ করা হয়নি। জ্যেষ্ঠ নেতাদের পাশ কাটিয়ে জুনিয়র কতিপয় ব্যক্তিকে বিভিন্ন পদে রাখা হয়েছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে তাদের অনেক ত্যাগী নেতাকর্মী মামলা-হামলার শিকার হয়ে আজ জর্জরিত। অথচ তাদের বাদ দিয়ে যারা আ.লীগ নেতাকর্মীদের সাথে আতাত করে বিএনপিকে কোনঠাসা করে রেখেছে তারাই আজ বড় পদধারী। বক্তারা আরও বলেন, এর আগে গত ৩মার্চ সদ্য ঘোষিত উপজেলা আহবায়ক কমিটির বিরুদ্ধে জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।


যাতে অচিরেই এই আহবায়ক কমিটি সংস্কার করা হয়। জ্যেষ্ঠতার ভিত্তিতে উপজেলা আহবায়ক কমিটি গঠন করলে তাহলে এই কমিটি আজ প্রশ্নবিদ্ধ হতো না। আলোচনা শেষে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আনিছুর রহমান। 




আরও খবর