ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

‘হাউস অব দ্য ড্রাগন’ নিয়ে উন্মাদনা চলছেই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-08-2022 12:55:32 am

সিরিজের দৃশ্য

◾ বিনোদন ডেস্ক


তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’। গত রোববার প্রথম পর্ব মুক্তির পর ফিরে এসেছে পুরোনো উন্মাদনা। ভক্তরা আবারো মেতেছেন এ সিরিজ নিয়ে। রেকর্ড পরিমাণ দর্শক দেখে ফেলেছেন সিরিজের প্রথম পর্ব। এখন অপেক্ষা দ্বিতীয় পর্বের। ২৮ আগস্ট প্রচারিত হবে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় পর্ব ‘দ্য রাফ প্রিন্স’।


লেখক জর্জ আর আর মার্টিনের ২০১৮ সালের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। এর পটভূমি ‘গেম অব থ্রোনস’-এর ৩০০ বছর আগের। কীভাবে টার্গারিয়েন পরিবার জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে সেটাই এ সিরিজের কাহিনি। গল্পের শুরু কিং ভিসারিস টার্গারিয়েনের আলোচনার মধ্য দিয়ে। পরবর্তী উত্তরাধিকার কে হওয়া উচিত—তার ভাই প্রিন্স ডায়েমন নাকি তার মেয়ে প্রিন্সেস রেনাইরা!


‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে প্রিন্স ডায়েমন টার্গারিয়েন চরিত্রে অভিনয় করছেন ‘ডক্টর হু’ তারকা ম্যাট স্মিথ। অন্যদিকে, কিং ভিসারিস টার্গারিয়েন চরিত্রে দেখা যাচ্ছে প্যাডি কন্সিডাইনকে।


এইচবিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, টেলিভিশন ও স্ট্রিমিং সাইট মিলিয়ে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর প্রথম পর্বের প্রিমিয়ার দেখেছেন এক কোটির বেশি দর্শক। আর প্রথম চারদিনে এ সংখ্যা হয়েছে দ্বিগুণ। যা একটি রেকর্ড হিসেবে বিবেচনা করছে চ্যানেলটি। এর আগে তাদের কোনো সিরিজ এত সংখ্যক দর্শক টানতে পারেনি।

আরও খবর
6aefc1c2dec96-081126062642.webp
বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া!

৪ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে



6aec23aa11aef-051126123522.webp
পরীমনি জামিন নিতে আদালতে

৭ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে


6ae6d2480b53c-011126114648.webp
হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

১১ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে


6adb2ca55887e-231026034509.webp
যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট

২০ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে


6ad59e7b04c9f-191026103715.webp
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২৪ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে



6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৪৩ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে